শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর মেয়র ও প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৩:৫৬ পিএম
চাঁদপুর পৌর মেয়র ও প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও প্রেসক্লাবের উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের শীতবস্ত্র বিতরণ করছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পাশে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ ফকির আব্দুস সোবহান চিশতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে তীব্র শীতে খানিকটা উষ্ণতা দিতে হাফিজিয়া মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের পাশে দাঁড়ালেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর প্রেসক্লাব।

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলি ফকির আব্দুস সোবহান চিশতি (রঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে পৌর মেয়র ও প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ মাদ্রাসায় উপস্থিত হয়ে ছাত্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দীর্ঘ ১৪ বছর পর বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

এ ছাড়া চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা ও সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক আব্দুল মুন্নাফ তালুকদার, কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক মাওঃ আব্দুল হান্নান নিজামী, মাস্টার মহিউদ্দিন প্রমুখ।

Model Hospital

উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির বছরব্যাপী নেয়া কর্মসূচি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital