শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৫ নারী পেলো শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৪:৩২ পিএম
চাঁদপুরে ৫ নারী পেলো শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা

জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় চাঁদপুর জেলায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে চাঁদপুরে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, বর্তমানে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে আছেন। শুধু এগিয়েই নয়, তারা সত্যিই সবক্ষেত্রে ভালো করছেন। রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর সমান অধিকারের জন্যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমৃত্যু লড়াই করেন। বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর অবদান রাখতে পারলেই উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ সম্ভব।

তিনি বলেন, আমাদের সমাজ ব্যবস্থাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গায় নারীরা সর্বক্ষেত্রে সর্বসময় নিরাপদ থাকবে। শুধু মুখে নয় তা বাস্তবায়ন করতে হবে। যারা এখনো আলোর পথে আসতে পারেননি, তাদেরকে আলোর পথ দেখাতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

Model Hospital

তিনি উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা জয়িতা সম্মাননা পাচ্ছেন এরা হচ্ছে তোমাদের আলোকবর্তিকা। তাদের তোমরা অনুসরণ করতে হবে। সামনে আমাদের বিশাল চ্যালেঞ্জ রয়েছে। সে চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদেরও বিশেষ ভূমিকা রাখতে হবে। সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাছিমা আকতার।

আলোচনা পর্ব শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২৪ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে চাঁদপুর জেলা কমিটি কর্তৃক নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

তারা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাসরিন আক্তার (হাজীগঞ্জ), শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোহছেনা আক্তার (হাজীগঞ্জ), সফল জননী নারী বিনুয়ারা বেগম (কচুয়া), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা রেখা বেগম ( শাহরাস্তি), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা তানিয়া ইসলামকে (চাঁদপুর সদর), জয়িতা সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital