বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকের উপর স,ন্ত্রাসী হা,মলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:৩২ পিএম
চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকের উপর স,ন্ত্রাসী হা,মলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ডালির উপর সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করা হয়।

চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ডালির উপর বিএনপির বহিষ্কৃত নেতা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ইব্রাহিম কাজী জুয়েলের ইন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে
বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর পৌর ছাত্রদল নেতৃবৃন্দ।

বুধবার (১১ নভেম্বর) বিকালে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মনিরা ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে অঙ্গীকার পাদদেশে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ পাটোয়ারী সভাপতিত্বে ও সভাপতি আশিকুর রহমান শিপনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে চাঁদপুর পৌর ছাত্রদলের সহ-সভাপতি আল মামুন ঢালী, মেহদী হাসান, আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আকাশ সরকার প্রশান্ত, যুগ্ম সম্পাদক তাহমিদ হাসান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল শরীফসহ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Model Hospital

সমাবেশে বক্তারা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ডালির উপর সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোর দাবী জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital