বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের উদ্যোগে

চাঁদপুরে বেদে পল্লীতে শীতার্ত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৭ পিএম
চাঁদপুরে বেদে পল্লীতে শীতার্ত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের উদ্যোগে বেদে পল্লীতে গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার শীতার্ত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন- সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মোঃ আশরাফুল আরিফ, প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম এবং সহ-সভাপতি মোহাম্মদ শামছুল ইসলাম সূর্যের নেতৃত্বে এগুলো বিতরণ করা হয়েছে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- সংগঠনের দপ্তর সম্পাদক মেহেদী হাসান সাকিব, কার্যকরী সদস্য সিহাব হোসেন, আহসান হোসেন সহ আরো সদস্যবৃন্দ।

সংগঠনটি ক্রীড়ার সাথে সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও পাশাপাশি মানব কল্যাণ কাজে সবসময়ই এগিয়ে আসেন।

তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে গত ৮ ডিসেম্বর বিকালে শহরের অসহায় পথ শিশু কিশোর ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়েছে।

Model Hospital

আগামী সপ্তাহে চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital