বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বন্ধুমহলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নতুন বাংলাদেশে দখলদারিত্ব চলবে না : আতাউর রহমান ঢালী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম
নতুন বাংলাদেশে দখলদারিত্ব চলবে না : আতাউর রহমান ঢালী
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। বিএনপি যারা করেন তারা সবাই ক্রীড়াপ্রেমী।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, তা এক কথায় কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এ গণহত্যার বিচার হোক। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এ গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পৃথিবীর সামনে এ গণহত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ।
আতাউর রহমান ঢালী আরো বলেন, ২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি। ছাত্র জনতার ঐক্যকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে দখলদারিত্ব চলবে না। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব চলছে, আমরা স্পষ্টভাবে বলছি এসব দখলদারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
টুর্ণামেন্টে ফাইনাল খেলায় ইমামপুর ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে লালপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
টুর্ণামেন্ট উদ্বোধন করেন, আরিফুল ইসলাম বাবু।
কালিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বশিরুল হক বাচ্চু মিয়াজী।
বিশেষ অতিথির বক্তৃতা দেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য এডভোকেট মফিজুল ইসলাম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুন্সীগঞ্জ জেলার সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম জসিম, বিশিষ্ট সমাজসেবক ছমির আলী প্রধান, লিয়াকত আলী চৌধুরী খোকন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল প্রধান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক কৃষিবিদ আহমেদ ইকবাল চৌধুরী, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ শাহ আলম ভূঁইয়া, স্টার এক্স গ্ৰুপের চেয়ারম্যান বশির আহমেদ লিটন, বন্ধুমহলের সমন্বয়ক সজীব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital