বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমুয়াকান্দিতে ইছালে ছাওয়াব বার্ষিক ওয়াজ মাহফিলে

বিএনপির সাথে আলেম সমাজের রয়েছে ঐতিহাসিক সুসম্পর্ক : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৩ পিএম
বিএনপির সাথে আলেম সমাজের রয়েছে ঐতিহাসিক সুসম্পর্ক : ড. জালাল উদ্দিন

চাঁদপুরের মতলব উত্তরে আমুয়াকান্দি দারুস সুন্নাহ যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইছালে ছাওয়াব বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আলেম ওলামাদের সবচেয়ে সম্মান দিয়েছে বিএনপি।
বিএনপির সাথে আলেম সমাজের রয়েছে ঐতিহাসিক সুসম্পর্ক। তিনি গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তরে আমুয়াকান্দি দারুস সুন্নাহ যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইছালে ছাওয়াব বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। তখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর প্রতিবাদ জানিয়েছিলো। বেগম জিয়া একাধিকবার আলেম ওলামাদের হত্যা এবং হয়রানির প্রতিবাদ জানিয়েছিলো। বিএনপি ক্ষমতায় আসলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সবখানে গুরুত্ব দেওয়া হবে মাদ্রাসা শিক্ষার্থীদের।
এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম ওলামার কাছে দোয়া চান তিনি।
পীর সাহেব অধ্যক্ষ শাইখ আশফাক আহমাদ এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, পীর মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলমগীর সরকার’সহ আরো অনেকে।
এসময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদ খান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital