বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মানবিক ফাউন্ডেশনের ৩শ পরিবারের মাঝে কম্বল বিতরন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম
মতলব উত্তরে মানবিক ফাউন্ডেশনের ৩শ পরিবারের মাঝে কম্বল বিতরন
হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মতলব উত্তরের মানবিক ফাউন্ডেশনের কিছু মানব দরদী স্বেচ্ছাসেবী।
রবিবার (১৫ ডিসেম্বর )  এই শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের কর্মীরা।
মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জালাল প্রধান জানান, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই করোনা মহামারী সময় অক্সিজেন সরবরাহ ও উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে এই মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন । প্রতিবছরের মতো এ বছরও ৩০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি।
তিনি আরো বলেন এই সংগঠনের শীত বস্ত্র বিতরণে যারা আর্থিক সহযোগিতা করেছেন সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসব উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লিয়াকত চৌধুরী খুকু, ভিপি মফিজুল ইসলাম শান্ত, সমীর আলী মেম্বার, বিএম অভি তালুকদার, সজীব সরকার, জাহিদুল ইসলাম সুমন, শান্ত বাবু, মামুন ঢালী, কাদির বেপারী, আরিফুল ইসলামসহ অন্যান্যরা।
কম্বল পাওয়া কয়েকজন হতদরিদ্র মানুষ সাধুবাদ জানিয়েছেন মানবিক ফাউন্ডেশনকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।