শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাইজকান্দি নুুরুল হুদা সপ্রাবি. বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:৫২ পিএম
মাইজকান্দি নুুরুল হুদা সপ্রাবি. বিজয় দিবস উদযাপন

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের অন্তর্গত মাইজকান্দি নুরুল হুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের অন্তর্গত মাইজকান্দি নুরুল হুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
উক্ত দিবসে আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা লুৎফুর রহমানের ভাসানীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মো. মফিজুল ইসলাম মিজি।
প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুল ইসলাম মিজি বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভুল পথে পরিচালিত হচ্ছে কিনা এবং মাদকের সাথে জড়িত হচ্ছে কিনা এই বিষয়গুলোতে অভিভাবক এবং শিক্ষকদের খেয়াল  রাখতে হবে। স্কুলের ছাত্র-ছাত্রী ভবিষ্যতে বাংলাদেশের যেকোনো জায়গায় যেন কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেইভাবে নিজেদের গড়ে তুলতে হবে।
পড়াশোনার মান বৃদ্ধির জন্য অভিভাবকদের সুচিন্তিত  ও গঠনমুলক পরামর্শ প্রদানের আহবান জানান।
তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের  সুন্দর মন নিয়ে বেড়ে উঠতে হবে।
এছাড়াও সকল শিক্ষার্থীদের বিজয় দিবসের চেতনায় জীবিত হয়ে ন্যায্য এবং বৈষম্যহীন নীতিতে অটল থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital