বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা

চাঁদপুরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী জনতা ব্যাংক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৩ পিএম
চাঁদপুরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী জনতা ব্যাংক

চাঁদপুরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে জেলার সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণকারী ব্যাংক হিসাবে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা।

বুধবার ১৮ ডিসেম্বর) জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জানা যায়, সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স প্রেরণকারী গ্রাহকদের জন্য ৩টি ও সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণকারী ব্যাংকের জন্য ১ টি পুরস্কার প্রদান করেন। তারমধ্যে গ্রাহক পর্যায়ে মোহাম্মদ মজিবুর রহমান প্রথম, জামাল হোসেন মোল্লা দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। তারা দুইজনই জনতা ব্যাংক নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহক।

এছাড়াও তৃতীয় পুরস্কার অর্জন করেছে জনতা ব্যাংক, চাঁদপুর কো অপারেটিভ শাখার গ্রাহক রাশেদ মোল্লা।

Model Hospital

সর্বোচ্চ একক বৈদেশিক রেমিটেন্স প্রেরণকারী হিসাবে জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহক ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা পঞ্চম বারের মত প্রথম পুরস্কারের রেকর্ড অর্জন করেছে।

এ বছরের ৪টি পুরস্কারই জনতা ব্যাংক চাঁদপুর এরিয়া অর্জন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital