বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৫ পিএম
হাইমচরে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাইমচরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বিকাল ৩টায় হাইমচর প্রেসক্লাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের আহ্বায়ক ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন।
তিনি বলেন, সাংবাদিকের সৌন্দর্য হলো তথ্যভিত্তিক অনুসন্ধানী নিউজে। যার লেখা সংবাদ যত বেশি তথ্যপূর্ণ হবে, তার সংবাদ ও পত্রিকা পাঠকের কাছে ততই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
তিনি বলেন, তথ্য গোপন করা একটি দণ্ডনীয় অপরাধ। সাংবাদিক কারো কাছে তথ্য চাইলে সঠিক তথ্য দিতে সাংবাদিকদের সহযোগিতা করা উচিৎ। তবেই তারা সংবাদপত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে পারে।
তিনি বলেন, আমার কাছে যখন কোনো সংবাদকর্মী তথ্য চায়, আমি তৎক্ষনাৎ পরিপূর্ণ তথ্য দিয়ে ঐ সংবাদকর্মীকে সহযোগিতা করি। আইনি বিষয়ে আপনাদের যেকোনো তথ্যের জন্য আমার কাছে যাবেন, আমি আপনাদের সহযোগিতা করবো।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।