শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সফলতার ১৯তম বর্ষে পদার্পণ

আজ দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮:০৫ পিএম
আজ দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন

আজ সোমবার (২৩ডিসেম্বর ২০২৪) চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন।

বিজয়ের মাসে এ দিনে পত্রিকাটি সফলতার ১৮তম বর্ষ পেরিয়ে ১৯তম বর্ষে পদার্পণ করবে।

এ উপলক্ষে এ বছর জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা এবং বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ আজ ২৩ ডিসেম্বর চাঁদপুর জেলা শহরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করা হবে।

Model Hospital

এ উপলক্ষে এদিন চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ এলিট কিচেন রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে জন্মদিনে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে।

দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে সকাল সাড়ে ৯টায় প্রতিনিধি সম্মেলন , আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা, চাঁদপুর শহরের পাটওয়ারী নিউজ পেপার এজেন্সি পরিচালক মো: জসিম মেহেদী ও পত্রিকার প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট বিতরণ, পত্রিকার স্টিকার বিতরণ, সাংবাদিকদের মাঝে নবায়নকৃত আইডিকার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

জানা গেছে, পাঠকপ্রিয় নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা গত ১৮বছর জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এক ঝাঁক উদ্যমী সাংবাদিকদের নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক চাঁদপুর খবর। তথ্যবহুল নিউজ এবং সমাজের নানাবিধ সমস্যা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরেছে পত্রিকাটি। পত্রিকাটি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরে।

কোন দল অথবা গোষ্ঠীর কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে মাথা নত করেনি দৈনিক চাঁদপুর খবর। পূর্বের ন্যায় আগামী দিনেও এই অঙ্গীকারে অবিচল থেকে এগিয়ে যাবে এই পত্রিকাটি। চাঁদপুরের বহু সমস্যার সমাধান হয়েছে এই পত্রিকার নিউজ এর কল্যাণে। দিনরাত পরিশ্রম করে এই পত্রিকাটিকে নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পত্রিকাটির শুরু হতে অদ্যবধি পর্যন্ত কোন ত্রুটি বিচ্যুতি হতে দেননি সম্পাদক। স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করে আসছেন। পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ পৌঁছে দিচ্ছে।

জানা গেছে, ২০০৬ সালের ১৩ এপ্রিল চাঁদপুর খবর পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে আত্নপ্রকাশ হয় এবং ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital