বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জুলহাসের গ্রামজুড়ে চলছে শোকের মাতম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:২৩ এম
জুলহাসের গ্রামজুড়ে চলছে শোকের মাতম

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী আহমেদ জুলহাস খাঁন (২৩) নামের এক ব্যক্তির।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার বাকিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমেদ জুলহাস খাঁন জেলার সদর উপজেলার কুমড়ারডুগী খাঁন বাড়ির বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহবুব আলম জানান, দুর্ঘটনায় মারাত্মক জখম হয় জুলহাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

Model Hospital

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরেছিল জুলহাস। পথেই বাকিলা বাজারে কুমিল্লাগামী বোগদাদ বাসের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital