বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এসএসসি '৮৮ ব্যাচের মিলনমেলা

চাঁদপুরের ইলিশ ভোজনে আটাশিয়ান বন্ধুরা মুগ্ধ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:২৯ পিএম
চাঁদপুরের ইলিশ ভোজনে আটাশিয়ান বন্ধুরা মুগ্ধ

চাঁদপুরে এসএসসি '৮৮ ব্যাচের বার্ষিক আনন্দ আড্ডায় আটাশিয়ান বন্ধুদের মিলনমেলা।

এসএসসি ১৯৮৮ ব্যাচের বাংলাদেশব্যাপী  বন্ধু সংগঠন ‘বাংলাদেশ ’৮৮। এই সংগঠনের চাঁদপুর জেলা প্যানেলের আয়োজনে বার্ষিক আনন্দ আড্ডা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর শনিবার ডাকাতিয়ার তীরে মনোরম পরিবেশে চাঁদপুর রিসোর্টে এই আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে চাঁদপুর ছাড়াও ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের আটাশিয়ান বন্ধুদের মিলনমেলা ঘটে।

দিনব্যাপী আনন্দ আড্ডায় মেতে ওঠে পঞ্চাশোর্ধ বয়সী বন্ধুরা। সবাই হাসি-আনন্দ, স্মৃতিচারণ ও আড্ডায় মুখর হয়ে ওঠে চাঁদপুর রিসোর্ট প্রাঙ্গণ।

সকালে নাশতা পর্বের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন এডমিন প্যানেলের অন্যতম সদস্য এয়াছিন গণি চৌধুরী, রেজওয়ানুল হক শোভন, ফারহানা ইসলাম শিখা, চাঁদপুর জেলা প্যানেলের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোশারফ হোসেন, কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ ও  আনন্দ আড্ডা উদযাপন কমিটির আহ্বায়ক এসএম মজিবুল হক রাসেল। সঞ্চালনা করেন এডমিন প্যানেলের সদস্য ও চাঁদপুর জেলা প্যানেলের সদস্য রোজিনা আফরোজ মুক্তা।

Model Hospital

অনুষ্ঠানে বাংলাদেশ ‘৮৮-র এডমিন প্যানেলের তিনজন বন্ধুসহ অন্য জেলার বন্ধুরা অংশ নিয়ে পুরো আনন্দ আড্ডাকে প্রাণবন্ত করে তোলে। আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর পরিচিতি পর্ব, স্মৃতিচারণ,  ফটোসেশন, আলোচনা, খেলাধুলা, র‍্যাফেল ড্র ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুপুরে মধ্যাহ্নভোজ ছিল বন্ধুদের জন্য বেশ ভোজনবিলাসী। চাঁদপুরের ইলিশ ভোজনে আটাশিয়ান বন্ধুরা যেনো মুগ্ধ।  পরে দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র‌্যাফেল ড্রসহ অন্যান্য পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐশ্বর্য।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, ব্যবসায়ী ও সমাজসেবক নাঈমা মোশারফ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রোজিনা আফরোজ মুক্তা, নার্গিস স্বপ্না ও খোদেজা আক্তার।

উল্লেখযোগ্য বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলো চাঁদপুর জেলা প্যানেলের সহকারী কো-অর্ডিনেটর খলিলুর রহমান পোকন, নিলুফা আক্তার, সরকার কবির উদ্দিন, আফরোজা পারভীন, সফিউল্লাহ সরকার, মাকসুদুল মাওলা, আনোয়ার হোসেন আনু, মোবারক হোসেন সিকদার, মাঈনুদ্দিন পারভেজ, খাদিজা পারভিন সিমন, সদস্য বদরুদ্দোজা লিটন, ফজলে রাশেদ, হরিপদ সাহা, তৌহিদুল ইসলাম টিটো, নূর মোহাম্মদ টিপু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital