বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাহাজে সাত খুন

একজনের পক্ষে ৭ জনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৭ পিএম
একজনের পক্ষে ৭ জনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী

চাঁদপুরে জাহাজে সাত খুনের মাস্টারমাইন্ড আকাশ মন্ডল ওরফে ইরফানের রিমান্ডে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। তাঁর একজনের পক্ষে সাতজনকে হত্যা করা সম্ভব না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কোহিনুর বেগম।

আজ মঙ্গলবার দুপুরে ইরফানকে চাঁদপুর জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনজীবী আদালতে ইরফানের জবানবন্দির বরাত দিয়ে বলেন, আকাশ মন্ডল ওরফে ইরফান সাত খুনের ঘটনার সম্পৃক্ততা স্বীকার করে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছে।

এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত বুধবার সন্ধ্যায় আকাশ মন্ডল ওরফে ইরফানকে সাত দিনের রিমান্ড দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হাইমচরের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালাম খাঁন।

Model Hospital

এর আগে কুমিল্লা র‍্যাব-১১ চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে হস্তান্তর করে। ওই সময় নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান গ্রেপ্তার আসামী ইরফানকে বুঝে নেয়। পরে তাঁকে চাঁদপুর আদালতে তোলা হলে জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড চান পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার রাতে জাহাজে সাত খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার সারবোঝাই আল বাখেরা জাহাজে সাতজনের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আহত জুয়েল এখনও চিকিৎসাধীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital