শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মিথ্যা মামলা থেকে

অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতিসহ ৫৯ নেতাকর্মী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম
অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতিসহ ৫৯ নেতাকর্মী

চাঁদপুর শহরে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ নেতাকর্মী।

চাঁদপুর শহরে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ নেতাকর্মী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলমের আদালতে আসামী পক্ষের আইনজীবীরা এ মামলা থেকে অবহ্যতি চাইলে আদালত মঞ্জুর করেন।

জানা যায় চাঁদুর সদর মডেল থানার জি আর ৮৪৪/২২ মামলায় এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড: সলিমুল্লাহ সেলিমসহ যুবদল ও ছাত্রদল সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকতা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে ৩১/০৩/ ২০২৪ তারিখে আসামীদের রিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার বাদী বাদি ফ্যাসিবাদী নেতাকর্মীদের নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করেন।

Model Hospital

নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, পিপি অ্যাড. কোহিনুর রশিদ সহ সরকারি আইন কর্মকর্তা সহ সিনিয়র আইনজীবীগন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital