বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আল করিম প্লাজা মালিক সমিতির নির্বাচনে সভাপতি জয়নাল, সেক্রেটারি এনামুল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ পিএম
আল করিম প্লাজা মালিক সমিতির নির্বাচনে সভাপতি জয়নাল, সেক্রেটারি এনামুল

আল কারিম প্লাজা-১ ফ্ল্যাট মালিক সমিতির নির্বাচন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গোপন ভোটের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ এনামুল হক।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন চাঁদপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আলহাজ্ব কাজী আব্দুল গফুর।

ফ্ল্যাট মালিকগণ স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ভোট প্রদান করেন।

Model Hospital

এ নির্বাচনে দুইটি দিক অত্যন্ত স্বচ্ছতার সহিত পরিলক্ষিত হয়। নির্বাচনে প্রত্যেক ফ্ল্যাটের মালিকরা প্রার্থী হওয়ার উন্মুক্ত ঘোষণা ছিল। তবে কোন ফ্ল্যাটের মালিক নিজের ভোট নিজেকে দেওয়ার বিধান ছিলো না।

নির্বাচনে অনুভূতি প্রকাশ করে নব-নির্বাচিত সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আজকে ফ্ল্যাট মালিক সমিতির নির্বাচনে যারা অংশগ্রহণ করে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পরিশেষে হাজারো ব্যস্ততার মধ্যে হলেও যেন যথাযথ দায়িত্ব পালন করতে পারি আল্লাহর প্রতি খাস রহমত কামনা করছি এবং সকল ফ্ল্যাট মালিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital