শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:০৭ পিএম
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি ) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধন পূর্বে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, এ উৎসব তরুন ও ছাত্র জনতার। আমরা চাই আমাদের শহরে কোন কিশোর গ্যাং থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না, কোন সন্ত্রাসী থাকবে না। কোথাও কোন অপরিষ্কার থাকবে না।

আমরা চাঁদপুরকে সন্ত্রাসমুক্ত গঠন করতে চাই। নতুন বছরের প্রথম দিনে এই হোক আমাদের অঙ্গীকার। আমাদের প্রতিজ্ঞা হোক এই দেশকে আমরা নতুন করে গড়তে চাই।

Model Hospital

এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম. বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ চৌধুরী, এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে চাঁদপুর স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital