শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্নমিলনী উপলক্ষে আহবায়ক কমিটি গঠন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম
ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্নমিলনী উপলক্ষে আহবায়ক কমিটি গঠন
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ১ম পূর্নমিলনী উপলক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনিবাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বার্ষিক পুর্নমিলনী উদযাপনের জন্য ১৯৭৭ ব্যাচের মো.শাহজাহান সরদার কে আহবায়ক ও ২০০০ ব্যাচের মো. মফিজুল ইসলাম শান্ত (ভিপি) কে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
নির্বাহী কমিটির পরামর্শক্রমে আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে একটি বর্নাঢ্য বার্ষিক পুর্নমিলনী আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আহবায়ক কমিটিকে বিনীত অনুরোধ জানানো হয়।
উক্ত আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন আব্দুল কুদ্দুস ( ব্যাচ-১৯৭৮), মো.আলাউদ্দিন খান (ব্যাচ- ১৯৮১),মো.কামরুজ্জামান ইয়ার হোসেন ( ব্যাচ- ১৯৮১), মো.গুলজার আলম দেওয়ান (ব্যাচ- ১৯৮২), প্রফেসর মো.মাহফুজুর রহমান (ব্যাচ- ১৯৮৩), মো.শাহজাহান মোল্লা (ব্যাচ- ১৯৮৪),এড. মো.মফিজুল ইসলাম সরকার (ব্যাচ- ১৯৮৫), মো. জিয়া উদ্দিন মিয়াজী (ব্যাচ- ১৯৮৬), ঢালী আবু হানিফ (ব্যাচ- ১৯৮৬), মো.রফিকুন্নবী (ব্যাচ- ১৯৮৯), রুমন আহম্মেদ সজিব (ব্যাচ-১৯৯৪), ইঞ্জি. হাবিবুর রহমান ফেরদৌস (ব্যাচ- ১৯৯৫), ফরিদ উদ্দিন (ব্যাচ- ১৯৯৮), মো. বদিউজ্জামান চয়ন (ব্যাচ-২০০০),আবু নাসের শ্যামল ( ব্যাচ-২০০১)। এছাড়া উক্ত কমিটিতে সদস্য পদে রয়েছেন এ কে এম সেলিম মিয়া ( ব্যাচ-১৯৮২), ডি এম রফিকুল ইসলাম( ব্যাচ-১৯৮৪), লায়ন এস এম মতিউর রহমান (ব্যাচ-১৯৮৪), ইঞ্জি আলহাজ মো.মনিরুজ্জামান ( ব্যাচ-১৯৬৪), মো. শহিদুল আলম ( ব্যাচ -১৯৮৯), মো.জাহিদুল হাসান মিঠু ( ব্যাচ- ১৯৯১), আব্দুল কাদির রিপন ( ব্যাচ- ১৯৯২), মো.জহিরুল ইসলাম ( ব্যাচ-১৯৯৪), মাজহারুল ইসলাম মিজান ( ব্যাচ- ১৯৯৭), মো.সাত্তার গাজী (ব্যাচ-১৯৯৭), নুসরাত জাহান সুমী ( ব্যাচ- ১৯৯৯) ফরিদুল ইসলাম (ব্যাচ – ১৯৯৮), রিয়াদ পারভেজ রাজন ( ব্যাচ- ২০০০), সুমন সরদার ( ব্যাচ – ২০০২), আবু বকর বিপুল ( ব্যাচ – ২০০৪), মেহেদী হাসান রাফি (ব্যাচ -২০০৯), এস এম মতিউর রহমান ( ব্যাচ- ১৯৮৪), ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান (ব্যাচ- ১৯৬৪)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital