শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা স্কাউট ডিসির কাছে প্রস্তাবিত সংস্কার পত্র প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৯:১৪ পিএম
চাঁদপুর জেলা স্কাউট ডিসির কাছে প্রস্তাবিত সংস্কার পত্র প্রদান
বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলার সংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাবিত সংস্কার পত্র প্রদান করা হয়েছে। গত কাল (৬ইং জানুয়ারি)  সোমবার সকালে প্রায় এক শতাধিক সচেতন স্কাউট দের উপস্থিতিতে  সংস্কারপত্র প্রদান সহ বর্ণাঢ্য র‍্যালী ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে করা হয়।
 চাঁদপুর জেলা স্কাউটস  ও স্কাউটিং কার্যক্রম কে আরোও গতিশীল করার লক্ষ্যে কিছু প্রস্তাবনা উল্লেখ্য করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের স্কাউটিং কার্যক্রমের মধ্যে চাঁদপুর জেলা স্কাউট ও বাংলাদেশের স্কাউটিং সেবা ও স্কাউটিং কার্যক্রম বিশ্বমানের। বিগত কয়েক বছরে স্কাউটিং কার্যক্রমের মান। এতটাই কমে এসেছে যে তার আগের ইতিহাসের সাথে বর্তমান ও বিগত কয়েক বছরের কার্যক্রমের সাথে অনেকটাই অমিল ও দুর্নীতিগ্রস্ত রয়েছে। গত বছরের ৫ই আগষ্টের পর বাংলাদেশ স্কাউটস সংস্কারের লক্ষ্যে সারা দেশের সকল কমিটিগুলো ভেঙ্গে এডহক কমিটি ঘোষিত হয় যাতে স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল হয়। সেই সাথে  চাঁদপুর জেলা স্কাউটেরও সংস্কার প্রয়োজন। যার মাধ্যমে চাঁদপুর জেলা স্কাউট ও স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল ও বিশ্ব দরবারে চাঁদপুরকে উপস্থাপন করবে।
১। জেলা স্কাউটস ভবনের দখলকৃত জমি উদ্ধার।
২। ফ্যাসিস্ট সরকারের সময়কালের অফিস অডিটকরণ ও নিয়মিত চলমান রাখা।
৩। রাজনৈতিক প্রভাবমুক্ত স্কাউট কমিটি গঠন।
৪। সরকারি মাষ্টার রোল চালু করে অফিস সহকারী ও সহায়ক নিয়োগ দান।
৫। নিষ্ক্রিয় দলগুলো সক্রিয় করণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
৬। মুক্ত দলসমূহের প্রতিনিধিদেরকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরণ।
৭। প্রতিটি উপজেলায় স্কাউট ভবন স্থাপন করা।
৮। সাবেক জেলা সম্পাদক ও তার সহযোগীদের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনা।
৯। জেলা স্কাউট ভবনের কমিউনিটি সেন্টারকে শুধুমাত্র অফিসিয়াল মিটিং অথবা সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমে ব্যবহার করা।
১০। জেলা স্কাউট ভবনে জেলা রোভারের জন্য অফিস বরাদ্দ করা।
১১। জেলা ও উপজেলা স্কাউটস কমিটিতে ইয়াং লিডার ও রোভারদের সুযোগ প্রদান।
১২। ফ্যাসিস্ট সরকারের সময়কালের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অপসারন করে দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থা গড়ে তোলা।
১৩। নৈশ প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দান।
১৪। জেলা স্কাউটস এর সাবেক অফিস সহকারীর দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনা।
১৫। দীর্ঘ দিন যাবৎ স্থগিত উপজেলা, জেলা স্কাউট সমাবেশ ও সকল স্কাউট প্রশিক্ষণমূলক ক্যাম্প ও কার্যক্রম সচল করা।
১৬। দুই মেয়াদের বেশী উপজেলা ও জেলা স্কাউটস কমিটির কমিশনার ও সম্পাদক পদে মনোনয়ন না দেওয়া।
১৭। আউট কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রতি জেলায় একজন করে সহকারি পরিচালক নিয়োগ প্রদান।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর ও লক্ষীপুর জেলার সহকারী পরিচালক ও এডহক কমিটির সদস্য সচিব  পূরবী সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওব্যাট মুক্ত স্কাউটস গ্রুপের যুগ্ন সম্পাদক  মো: আরিফ হোসাইন।
 এছাড়াও স্কাউট সদস্য মারিয়া আক্তার, ভুবন পাটোয়ারী, রাফসান সাকিব, মো: মাহাথির, সজিব আহমেদ, নাহিদ খান সহ আরো চাঁদপুর জেলার প্রায় একশতাধিক সচেতন স্কাউটস উপস্থিত ছিলেন।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।