শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমেই দেশ পৌঁছে যাবে উন্নতির শিখরে : ইউএনও সাখাওয়াত জামিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমেই দেশ পৌঁছে যাবে উন্নতির শিখরে : ইউএনও সাখাওয়াত জামিল

চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত ও চাঁদপুর সদর উপজেলা প্রশাসন বাস্তবায়নে দুই দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ও সেমিনার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন অডিটরিয়ামে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার সম্ভাবনা। আমাদের ছেলে-মেয়েরা মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। সঠিক দিকনির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞানচিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।

Model Hospital

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই তরুণ প্রজন্মই আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের খুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমেই দেশ পৌঁছে যাবে উন্নতির শিখরে।’ পড়ালেখার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে পরিবার এবং দেশ গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে। ক্ষুদে বিজ্ঞানীদের মূল্যায়ন করতে হবে। এরাই আগামীর ভবিষ্যৎ, আমরা যদি এদের পাশে দাড়াই এবং উৎসাহ প্রদান করি তাহলে এরাই হবে আগামীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। পৃথিবীতে মানুষের যে জয়যাত্রা সূচিত হয়েছে তা সম্ভব হয়েছে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির কারণেই। বর্তমান বিশ্বায়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবদান। উন্নত বিশ্বের দেশগুলো বিজ্ঞানকে মূলমন্ত্র করে উত্তরাত্তর সাফল্য অর্জন করে চলেছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মননশীলতায় সমৃদ্ধ জাতি গঠনে বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, এই তরুণ প্রজন্মই আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের খুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমেই দেশ পৌঁছে যাবে উন্নতির শিখরে।’ পড়ালেখার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে পরিবার এবং দেশ গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন।

চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হামানকৰ্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্বারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সরকারি শিক্ষক মাহফুজ আহমেদ, চাঁদপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা নুরজাহান পারভীন প্রমুখ।

উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মোট ৩৯ জন বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।