বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২, ১২:৩৭ পিএম
মতলব উত্তরে সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা

মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ষাটনল ইউনিয়নে সংবর্ধনা আনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।

মতলব উত্তর ব্যুরো : আলোকিত মানুষ হব, মানুষ গরবো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো এই শ্লোগানকে সামনে রেখে সৎ সঙ্গ ফাউন্ডেশন মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ষাটনল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, ষাটনল ইউনিয়ন সৎ সঙ্গ যুব ফোরামের সভাপতি ও নব নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেন এবং মহিলা সদস্য আলো বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ ছাড়াও নবনির্বাচিত অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরন করা হয়। ২০ জানুয়ারি বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা কৃষি মো. কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ষাটনল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস আলম সরকারে, সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন।

সউ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলার সভাপতি জিএম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলার সহ সভাপতি মোজাম্মেল হক, ইলিয়াছ মিয়াজি প্রমুখ।

Model Hospital

এর আগে মুঠোফোনে বক্তব্য রাখেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নবমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী ও বরিশাল কোতোয়ালি থানার সাবেক অফিসার ইনচার্জ মো. নূরুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।