বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

ভারতীয় আধিপত্যবাদমুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই : খাইরুন আহসান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম
ভারতীয় আধিপত্যবাদমুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই : খাইরুন আহসান

বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী খাইরুন আহসান মারজান।

ইসলাম ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্হা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১০ জানুয়ারি) বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী খাইরুন আহসান মারজান।

তিনি বলেন, ইতিপূর্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে পতনে সক্ষম হয়েছি।কিন্ত ইসলামের প্রতি যে বৈষম্য সে বৈষম্য রয়ে গেছে।আমাদের দেশে যে পরিমাণ সরকারী স্কুল কলেজ রয়েছে তার চেয়ে মাদ্রাসার পরিমান একে বারেই নগন্য। তাই সরকারের প্রতি আমাদের আহবান ইসলামের প্রতি সু-নজর দিন। তা না হলে আমরা আবারো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ছাড়বো, ইনশাআল্লাহ।

Model Hospital

তিনি আরও বলেন,আন্দোলন করে এক ফ্যাসিস্টকে হটানো হয়েছে, নতুন করে অন্য কোনো ফ্যাসিস্ট যদি ক্ষমতায় এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের কঠিনভাবে প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের রাজনৈতিক সংগঠনকে আজীবনের জন্য বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। তাই সর্বদা আমাদের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ গঠনের জন্য সুযোগ দিতে হবে এবং পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে সর্বস্তরের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আজকে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটার কারণ হচ্ছে ছাত্র সমাজের মাঝে নৈতিকতার বিপর্যয় ঘটেছে। আগামী দিনের নৈতিকতা সম্পন্ন ছাত্রসমাজ গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদ্য-সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন।

ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডি এম ফয়সালের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানি, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, দ্বীনি সংগঠন চাঁদপুর জেলা শাখার ছদর মাও নুরুল আমিন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত ২০২৪ সেশনের জেলা কমিটি বিলুপ্ত করে ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করেন।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷