রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পাইকদীতে ইমামদের সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১১:১৬ পিএম
পাইকদীতে ইমামদের সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ইমাম-খতিবদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন করেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শাহতলী কামিল মাদ্রাসার এডহক কমিটির আজীবন দাতা সদস্য সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের উদ্যোগে এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও ইমাম-খতিবদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯জানুয়ারী (বৃহস্পতিবার) রাত ৮টায় পাইকদি মোল্লাবাজার সংলগ্ন মাঠে পাইকদি ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের নেতা তানভীর হোসাইন এর পরিচালনায় ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক আ.জ.ম বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী কামিল মাদ্রাসার এডহক কমিটির আজীবন দাতা সদস্য সোহেল রুশদী।

প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী কামিল মাদ্রাসার এডহক কমিটির দাতা সদস্য সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি প্রথমেই জুলাই-আগস্ট এ ছাত্র-জনতার গণঅভ্যুথানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে যারা এ অনুষ্ঠানের উদ্যোক্তা তাদের ধন্যবাদ।

পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের এ আয়োজন খুবই সুন্দর, মনে হয় একটি ইসলামী মিলনমেলা।

Model Hospital

তিনি বলেন, অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ৩৬জন ইমাম-খতিবদের সংবর্ধনা দেওয়া হয়েছে, এটি ব্যতিক্রম উদ্যোগ। এজন্য আমি আবারও আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। পাইকদি-ভাটেরগাঁওয়ে প্রতি বছর কিভাবে আরো ভালো করে এ অনুষ্ঠানটি করা যায়, সে দিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। আমি যুবসমাজের সাথে আছি, ভবিষ্যতেও থাকব। আপনাদের অনুষ্ঠানটি খুবই চমৎকার একটি অনুষ্ঠান। শুভ কামনা থাকবে ৩৬জন ইমাম-খতিবকে সংবর্ধনা দিয়েছে, এটি মনে হয় চাঁদপুর সদরে এ প্রথম। আগামীতে আরো বেশি সংখ্যক ইমামদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হবে। শুধু পাইকদি-ভাটেরগাঁও নয় আশেপাশের বিভিন্ন মসজিদের ইমামদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ এলাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠানগুলোতে শতশত শিক্ষার্থী পড়াশুনা করছে। শাহতলী কামিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী শতবছরের মাদরাসা। এ মাদরাসা থেকে অনেক আলেম-ওলামায় তৈরি হয়েছে। আপনারা এ মাদরাসার প্রতি খেয়াল রাখবেন। এ প্রতিষ্ঠানগুলোতে আপনাদেরর সন্তানদের পড়াশুনায় কোন সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সহযোগিতা করব। অর্থের অভাবে যদি কেউ পড়াশুনা করতে না পাড়ে আমাকে জানাবেন। আমি তাদের সহযোগিতা করব। আপনাদের সন্তানদের প্রতিষ্ঠানের চলাচলে কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা গ্রহন করব। আগামী ১ ফেব্রুয়ারী-২০২৫তারিখে পূর্ব শাহতলীতে এক বিরাট ওয়াজ অনুষ্ঠিত হবে। আপনারা সেখানে যাবেন। সর্বোপরি আমি আজকের অনুষ্ঠানের আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন জাতীয় পযার্য়ে স্বর্ণপদক প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান (খান সাহেব), আবির মাহমুদ, হাফেজ আরাফাত হোসেন, রিফাত রহমান, ইচলী জামে মসজিদের খতীব মো: আব্দুল বাকী।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন ইসলামাী সংগীত পরিবেশন করেন চাঁদপুর মোহনা শিল্পীগোষ্ঠী, চাঁদপুর নবসুর শিল্পীগোষ্ঠী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আল আরাফা হজ্ব ক্যাম্পের স্বত্ত্বাধিকারী মো: শরীফ পাটওয়ারী, আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইনসহ বিভিন্ন মসজিদের ইমামগণ ও পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের নেতৃবন্দ।

শুরুতেই পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতরী কামিল মাদরাসার আজীবন দাতা সদস্য সোহেল রুশদীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন মসজিদের ইমাম-খতিবদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী কামিল মাদ্রাসার এডহক কমিটির আজীবন দাতা সদস্য সোহেল রুশদীসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন অতিথিদেরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক আ.জ.ম বিলাল হোসাইন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।