সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে আগুনে পুড়ে ৭টি দোকান ভষ্মিভূত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৬:০৩ পিএম
শাহরাস্তিতে আগুনে পুড়ে ৭টি দোকান ভষ্মিভূত

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে ।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা বাজে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউপির দোপল্লা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিকে ওই সংবাদ চাউর হতেই স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার শিরীন আক্তারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার নির্দেশ দেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক, ফায়ার সার্ভিস সূত্র জানায়,ওই রাতে দোকানি মোঃ জহিরুল ইসলামের আল মদিনা বেকারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে একটি হার্ডওয়ার দোকান, মোঃ শফিকুর রহমানের কাপড় ও মুদি দোকান, সেলিম মিয়ার ওষুধের দোকান , ইকবাল হোসেনের স্বর্ণকার দোকান এবং দুলাল মিয়ার পান দোকান ভষ্মিভূত হয়। ওই সংবাদ পেয়ে হাজিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে হাজির হন।

পরে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোঃ সাজেদুল হক কবির জোয়াদ্দারের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরইমধ্যে শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বাহিনী সেখানে যোগ দেয়। তিনি বলেন, এতে প্রায় দোকানিদের ৩০ থেকে৪০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশে প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ণয় করা যাবে।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।