মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে এসিল্যান্ড অফিসের উর্দ্ধমুখী সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:২৮ পিএম
শাহরাস্তিতে এসিল্যান্ড অফিসের উর্দ্ধমুখী সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন

শাহরাস্তিতে এসিল্যান্ড অফিসের তৃতীয় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ ও নবনির্মিত রেকর্ডরুমসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা  ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শনিবার দিনভর কর্মসূচিতে তিনি সকালে শাহরাস্তি পৌরসহরের সাহাপুর ভূমি অফিসের কার্যালয় এলে উপজেলা নির্বাহী অফিসার ও ভিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ  ইয়াসির আরাফাত ও সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাতের পরিকল্পনায় ও সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরীর প্রস্তাবনায় অত্র কার্যালয়ের বেশ কিছু উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়।

Model Hospital

যার মধ্যে শাহরাস্তিতে ভূমি সেবা গ্রহণে আগত সেবা গ্রহিতাদের জন্য প্রতীক্ষালয় “ধূপছায়া,”সৌন্দর্য বর্ধনে ফলদ ও বনজ গাছের বাগান, অত্র কার্যালয়ের নথিপত্র সংরক্ষণে রেকর্ডরুম, ওয়াকওয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

ওই সময় তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,সকল কিছুই গোছানো এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ উন্নয়ন কর্মকান্ডের সুফল  সেবা গ্রহিতারা ও পরবর্তী প্রশাসনের কর্মকর্তারা পাবেন।

তিনি ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ড জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানান।

পরে দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনা ও বাস্তবায়নে নির্মিতব্য উপজেলা প্রশাসন লাইব্রেরি শুভ উদ্বোধন করে পরিদর্শন বইতে জেলা প্রশাসক অনুভূতি প্রকাশ করে। তাৎক্ষণিক বক্তব্যে তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারকে আগামী প্রজন্মের জন্য মেধা বিকাশে জ্ঞানের এই সুতিগার তৈরীর জন্য ধন্যবাদ জানান।

এরপর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

পরিশেষে তিনি কৃষি উন্নয়নে রাগৈ ভাসমান সেচ প্রকল্পের সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।