বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের চারদিন পর

মতলব দক্ষিণে খড়ের স্তুপ থেকে আদিবার লা শ উ’দ্ধা’র

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৬:৩৬ পিএম
মতলব দক্ষিণে খড়ের স্তুপ থেকে আদিবার লা শ উ’দ্ধা’র

চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের ৪ দিন পর স্কুল শিক্ষার্থী আদিবা ইসলামের লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

এ ঘটনায় একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম (৮) গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।

Model Hospital

পরে শিশু আদিবার সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামীমা আক্তার গত ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি জিডি করেন।

এরপর শিশু আদিবাকে উদ্ধার করতে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডোবায় খোঁজাখুজি (উদ্ধার অভিযান) শুরু করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ভিডিও দেখুন…

খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গো খাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত আদিবার পরিবার ও এলাকাবাসী এ হত্যা কান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, আদিবা চারদিন আগে নিখোঁজ হয়। তার মা থানায় জিডি করলে আজ আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড় থেকে আদিবার লাশ উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার ইমন ও ইয়াসিন নামে দুই জনকে আটক করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital