শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীা আর নেই

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম
ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীা আর নেই

ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রতিনিধি হাসান আলী (৭০) আর বেঁচে নেই।

তিনি বুধবার (২২ জানুয়ারি২০২৫) রাত ১২ টার দিকে ফরিদগঞ্জ বাজারে নিজ মালিকানাধীন ঝর্ণা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি হার্টসহ নানা রোগে ভুগছিলেন। জীবদ্দশায় তিনি ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দৈনিক গণকন্ঠ ও দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

পরবর্তিতে তিনি নিজেই ফরিদগঞ্জ কণ্ঠ নামে সাপ্তাহিক একটি প্রিন্ট পত্রিকা প্রকাশক হিসেবে কাজ শুরু করেন।

Model Hospital

এছাড়াও তিনি ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বাজারে ঝর্ণা হাসপাতাল নামের একটি প্রাইভেট চিকিৎসা সেবা কেন্দ্র পরিচালনা করে আসছিলেন।

বৃৃহস্পতিবার(২৩ জানুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২ টায় কাছিয়াড়া মেহের আলী পাটওয়ারী বাড়িতে মরহুমের প্রথম জানাজা, বাদ জোহর আলিয়া কামিল মাদ্রাসার মাঠে রাষ্ট্রীয় সালাম ও ২য় জানাজা এবং চরহোগলা গ্রামে নিজ বাড়িতে বিকেলে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এদিকে তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, আলোকিত ফরিদগঞ্জ’র সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ কণ্ঠ’র ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital