বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে

ফরিদগঞ্জে অনিয়ম ও অর্থলোপাটের অভিযোগে মানববন্ধন

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৯ পিএম
ফরিদগঞ্জে অনিয়ম ও অর্থলোপাটের অভিযোগে মানববন্ধন
ফরিদগঞ্জ উপজেলার  গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত অর্থ আদায়  এবং জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করাসহ অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।
রোববার (২ফেব্রুয়ারি) সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধনে অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অভিভাবক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্বাস উদ্দিন ও সোহেল খান এবং কলেজের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়া।
এ সময় বক্তারা বলেন,  কলেজে গত কয়েক বছর ধরে অনিয়ম ও দূর্নীতি বাসা বেঁধেছে। কলেজের ৪জন সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে গৌরি রানী সাহাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবৈধ ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কলেজে জাল সনদ দিয়ে ৪ জন শিক্ষক এখানো চাকুরি করে যাচ্ছেন। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ চিঠি দিলেও তারা আমলে নিচ্ছে না। শিক্ষা মন্ত্রনালয়ের নিদের্শনা অমান্য করে নির্ধারিত বিভিন্ন ফির নামে বহুগুণ অর্থ আদায় করছে অবৈধ ভাবে।
এভাবে চলতে দেয়া যায় না। তাই আমরা এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন করছি।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহাকে ফোন করলে তিনি কলেজের কাজে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে রয়েছেন বলে ফোন কেটে দেন।
পরবর্তিতে পুনরায় ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital