বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মায়ের জানাযায় মৃ ত্যু র কোলে ঢলে পড়লেন ছেলে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০:১২ পিএম
মায়ের জানাযায় মৃ ত্যু র কোলে ঢলে পড়লেন ছেলে

বার্ধক্যের কারণে মৃত্যু হয়েছে মায়ের। তার জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। কিন্তু ওই সময় হঠাৎ স্ট্রোকের পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার ছেলেও।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্ট্রোকে মৃত্যু হওয়া ব্যক্তির নাম ইয়াছিন প্রধান (৬২)। তিনি ওই গ্রামে কৃষি কাজে যুক্ত আছেন।

জানা যায়, ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থতা থাকার পরে বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। তার মায়ের মৃত্যুতে ৪ ভাই, ৩ বোন সহ আত্মীয়-স্বজন সবাই তাদের বাড়িতে আসেন। মায়ের মৃত্যুর পর থেকে খুব কান্নাকাটি করছিলেন ইয়াছিন প্রধান।

Model Hospital

আছরের নামাজের পরে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগেই হঠাৎ স্ট্রোক করেন ইয়াছিন প্রধান। সেখান থেকে তাকে সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন লাদেন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বাবা আমার দাদিকে খুব ভালোবাসতেন এবং আমার দাদিকে সবসময় সেবা-যত্ন করতেন। সকালে দাদি মারা গেলে বাবা খুব ভেঙে পড়েন। আসর নামাজের পরে সবাই দাদির জানাজা সবাই একত্রিত হয়। ঠিক ওই মুহূর্তেই আমার বাবা স্ট্রোক করেন।

এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী জানান, বিষয়টি খুবই কষ্টের। আমার কাছে খুব খারাপ লাগছে। তাদের পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital