বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা

বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক ফটিকের কবর জিয়ারত ও স্মরণসভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১১:১৭ পিএম
বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক ফটিকের কবর জিয়ারত ও স্মরণসভা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম আহসানুল হক ফটিক এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম আহসানুল হক ফটিক এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে মরহুমের গ্রামের বাড়ি উপজেলার পাঁচআনীর তাদের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আহসানুল হক ফটিক এর কবর জিয়ারত করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান নিপুর সভাপতিত্বে মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান।
এসময় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, গনি তপাদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির সরকার, সাবেক সহযোগাযোগ বিষয়ক সম্পাদক ইলিয়াছ প্রমানিক।
কবর জিয়ারত শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে এবং মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আহসানুল হক ফটিক এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন ও মরহুমের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, মরহুম আহসানুল হক ফটিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) একজন খাঁটি ও ত্যাগি নেতা ছিলেন। তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন।
তাঁর রাজনৈতিক বর্ণাঢ্য জীবন সর্ম্পক বলে শেষ করা যাবেনা। আমরা তাকে হারিয়ে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা পুরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এসময় তিনি বিএনপির সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল কবরবাসীর জন্য দোয়া  এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের জন্যও দোয়া করা হয়েছে।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলাদলের সভাপতি প্রার্থী ফারজানা আক্তার, উপজেলা যুদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন বেপারী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের এ দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম আহসানুল হক ফটিক মৃত্যুবরণ করেন।
এহসানুল হক ফটিক জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। তাঁর পিতা গোলাম হোসেন চৌধুরী সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের আস্থাভাজন হিসেবে মতলব থেকে ১৯৭৯ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সামছুল আলম তপাদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital