শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১১:২১ পিএম
চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মো. ফখরুল ইসলাম মাছুমকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ প্রেসক্লাব নেতৃৃবৃন্দ।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাসকারী চাঁদপুরবাসীর সংগঠন ‌’রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক্’র নেতৃবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মো. ফখরুল ইসলাম মাছুম, সাধারণ সম্পাদক নূরে আলম মনির, সহ-সভাপতি মো. ছিদ্দিক পাটওয়ারী, কোষাধ্যক্ষ আবু সাদেক, অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার নাজমুল করিম।

চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহলে রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল-ইমরান শোভন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, একে আজাদ, তালহা জুবায়ের, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital