বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে অটো কে ড়ে নিল দ্বিতীয় শ্রেনীর ছাত্র সোহানের প্রা ণ 

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:১০ পিএম
হাইমচরে অটো কে ড়ে নিল দ্বিতীয় শ্রেনীর ছাত্র সোহানের প্রা ণ 
হাইমচরে বেপরোয়া অটো কেড়ে নিল ৮ বছর বয়সী শিশু সোহানের প্রাণ।
হাইমচর উপজেলার মহজমপুর গ্রামের ৫৫ নং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ছাত্র নিজ স্কুলের সামনে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে নিহত হয়। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সোমবার  দুপুর ১২ ঘটিকায় চাঁদপুর হাইমচর সড়কে অটো রিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়ে শিশুটি মৃত্যু বরণ করে। শিশুটি মহজমপুর গ্রামের কাশেম রাঢ়ীর একমাত্র  ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাজায়, খেলার চলে শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে চলে যায়। রাস্তার পাশেই শিশুটি খেলা করতে ছিল। দ্রুত গতির একটি অটো রাস্তার মোড় ঘরাতে গিয়ে উল্টে পড়ে অটোর নিছে শিশুটি চাপা পরে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেপার করেন। চাঁদপুর সদর হাসপাতালে শিশুটিকে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মাসুদ আলম জানান, সড়ক দূর্ঘটনায় আহত শিশুটির মাথায়, হাতে, পায়ে এবং পিঠে গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হয়। শিশুটির খিচুনি উঠে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় আমরা তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করি।
হাইমচর থানা দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমীর জানান, অটোর সাথে সড়ক দূর্ঘটনায় এক শিশুর নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital