বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৭:২০ এম
শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটছেন রাজউক পরিচালক(উপ-সচিব) মো: শামসুল হক বিপ্লব।

নোমান হোসেন আখন্দ :“ নাটক হোক অসুন্দরের বিরুদ্বে শৈল্পিক প্রতিবাদ” এ প্রতিপাদ্যকে ধারন করে বর্নাঢ্য ও উৎসবমুখর আয়োজনে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২২ জানুয়ারী শনিবার দুপুর ১২ টায় পৌরসভাধীন ঠাকুর বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: এরশাদ আলম বেপারীর পরিচালনায় কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কতৃপক্ষ( রাজউক) এর পরিচালক (উপ-সচিব) মো: শামসুল হক বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপদেষ্টা ডা: মফিজুল ইসলাম, সাবেক উপজেলা ছাএলীগ আহবায়ক ও জনতা ব্যাংক সিনিয়র অফিসার মো: ইসমাঈল হোসেন সিরাজী।

Model Hospital

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শিল্পী আতাউর রহমান, আরমান হোসেন, আসাদুজ্জামান ভুইঁয়া সুমন, মজ্ঞুর হোসেন সুমন মাষ্টার প্রমুখ। উপস্থিত অতিথিবৃন্দ কেককেটে একে অপরকে কেক খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।

অতিথিবৃন্দ বক্তব্য বলেন, সাংবাদিক নাট্যকার ও লেখক জাহাঙ্গীর আলম হ্নদয় সুদূর প্রবাসে থেকে ও যিনি সংগঠনের গতি সঞ্চারে দায়িত্বশীল হয়ে কাজ করে চলেছেন। মফস্বল শহরের মত জায়গায় একটি নাট্য সংগঠনকে ২৬ বৎসর পর্যন্ত টিকিয়ে রাখা কঠিন চ্যালেজ্ঞের কাজ। আমরা আগ্রামী দিনগুলোতে এ সংগঠনের সফলতা ও সমৃদ্ধ কামনা করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital