শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৭ পরিবহনকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:১৬ পিএম
শাহরাস্তিতে ৭ পরিবহনকে জরিমানা

শাহরাস্তিতে সড়কের নিরাপত্তা, দুর্ঘটনা ও শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

এতে অভিযুক্ত যানবাহনের মালিকদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার পৌর শহরের প্রধান সড়কের উপলতা ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

Model Hospital

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই সময় সড়কে চলমান যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলায় ৩টি পিকআপ ট্রাক এবং ৪টি মোটরসাইকেলকে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ওই সময় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ওই অভিযানে অভিযুক্তদের সড়ক পরিবহন আইন, ২০১৮সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৪(১) লঙ্ঘনের অপরাধসহ বিভিন্ন ধারায় এ দন্ড প্রদান করেন।

একই সঙ্গে তিনি সড়কপথের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে সকলকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সকল ধারা মেনে চলার আহ্বান জানান।

এ সময় এ কাজে সহযোগিতা করেন শাহরাস্তি সহকারী সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, শাহরাস্তি মডেল থানার দায়িত্বরত পুলিশ অফিসার সঙ্গীও ফোর্স ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital