বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের সাড়ে চার হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১২:০৯ পিএম
চাঁদপুরের সাড়ে চার হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সাড়ে চার হাজার পিছ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে মডেল থানা পুলিশ।

বুধবার দুপুরে মডেল থানা ওসি বাহার মিয়ার নেতৃত্বে এসআই নাদির শাহ ও এএসআই মহিউদ্দিন সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালায়।

এ সময় মাদক পাচারের সময় সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের মতলব হোসেনের ছেলে সুমন ওয়ারলেস গুচ্ছগ্রাম এলাকার তাজুল হাওলাদার ছেলে সুমন ও পিরোজপুর জেলার নজিরপুর এলাকার জহিরের ছেলে আলামিনকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, চাঁদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীরা লঞ্চ টার্মিনাল দিয়ে বিভিন্ন জেলায় মাদক পাচার করছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অবশেষে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। আটকৃতরা ইয়াবা ট্যাবলেট ঢাকার আরেক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য লঞ্চ টার্মিনালে যায়। এই সময় পুলিশ তৎপর হয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৪৫৫৭ পিছ ইয়াবা সহ ধরতে সক্ষম হয়।

এর পূর্বেও লঞ্চ টার্মিনাল থেকে ইয়াবা ও গাজার বড় বড় চালান পুলিশ ধরতে সক্ষম হয়েছে।

চাঁদপুর থেকে মাদক নির্মূল করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital