বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৭ কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়, নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৩৫ পিএম
৭ কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়, নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। এ কমিটির সদস্যরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। সেটি হলো- ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি নামটি প্রস্তাব করে। শিক্ষার্থীরা একমত হলে নামটি গ্রহণ করে চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা কয়েকটি নাম নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ‌‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও নামটির প্রশংসা করেছেন। শিক্ষার্থীরা যদি সেটি মেনে নেয়, তাহলে এটি চূড়ান্ত করা হতে পারে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি বড় সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে যেসব লক্ষ্যে এটি করা হয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় কয়েক বছর ধরে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

Model Hospital

সবশেষ গত ২৬ জানুয়ারি দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী, পুলিশসহ শতাধিক আহত হন। এর পরদিন ২৭ জানুয়ারি অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ সাত কলেজের অধিভুক্তি বাতিল করার ঘোষণা দেন।

অধিভুক্তি বাতিলে ভর্তিসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে সংকটে পড়েছে কলেজগুলো। এখন শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital