শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিংয়ের ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৪৮ পিএম
শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিংয়ের ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিং (ছাত্রবাস) এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিং (ছাত্রবাস) এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩০জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১২টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা এডহক কমিটির দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি মাদরাসা এডহক কমিটির দাতা সদস্য সাংবাদিক  সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আমি চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় ও সদর উপজেলা নির্বাহী অফিসার  মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের  জন্য কম্বল  বরাদ্দ করেছেন। তোমরা এ কম্বলটি ব্যবহার করবা। তোমরা যাতে শীতে কষ্ট না হয়। তোমাদের মাদরাসার সুনাম ধরে রাখতে হবে। এটি একটি দ্বীনি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আগামীতে মাদরাসার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা রয়েছে। পযায়ক্রমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করবো।
তিনি বলেন,মাদরাসার লেখাপড়ার মান বাড়াতে হবে।শতভাগ ক্লাসে উপস্থিত হতে হবে। অত্র মাদরাসার শিক্ষকমন্ডলী অত্যন্ত মেধাবী।শিক্ষকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী  গভনিং বডির পক্ষ থেকে মনিটরিং জোরদার রয়েছে।
পরে শাহতলী কামিল মাদরাসা ও মাদরাসার লিল্লাহ বোর্ডিং (ছাত্রাবাস) এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন , শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম খলিল, সহকারি অধাপক মো: কামাল হোসেন, সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মো: বেলায়েত হোসেন মিজি, প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষক হাফেজ জাহাঙ্গীর, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, কম্পিউটার শিক্ষক আনিসুর রহমান, শরীরচর্চা শিক্ষক শরীফ হাওলাদার, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক আনিসুর রহমান, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি রিয়াদ মিজি, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital