শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করায় লাঞ্ছিত সমবায় কর্মকর্তা

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. জহির গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৬ পিএম
চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. জহির গ্রেফতার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে শনিবার (১ ফেব্রুযারি) জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করায় অ্যাড. জহিরুল ইসলামের দ্বারা লাঞ্ছনার শিকার হন চাঁদপুর জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন। ওই সময় জহির পুরো অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক ভাবে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিটা যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে।

Model Hospital

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়াসাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের নামেও মামলা রয়েছে।

এছাড়াও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি (৫৫) হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাভোগ করেন অ্যাড. জহিরুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital