বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা মজলিশে শুরা সভাপতি মাকসুদুর, সেক্রেটারি শাহ্জামাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৫ পিএম
ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা মজলিশে শুরা সভাপতি মাকসুদুর, সেক্রেটারি শাহ্জামাল
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) শহরের বিপনিবাগ ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সকাল থেকে দিনব্যাপী মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে মজলিশে শুরার মতামতের ভিত্তিতে ২০২৫/২৬ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মাওলানা মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি কেএম ইয়াসিন রাসেদসানী ও সেক্রেটারি শাহ্জামাল গাজী সোহাগ।
মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এই কোন অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করেছে। যেসব রাজনৈতিক দল স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের আন্দোলনে রাজপথে অংশগ্রহণ করেছে, তাদেরকে সাথে নিয়ে পীর সাহেব চরমোনাই একটি উন্নত সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। সে লক্ষ্যে সারাদেশে তরুণ নেতৃত্বের মাধ্যমে ইসলামী আন্দোলনকে পুনর্গঠন করা হচ্ছে।
আগামী দিনে বৈষম্যহীন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ ও মেধাবীদেরকে আমরা নেতৃত্বে আসতে চাই।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলনের সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।
দিনব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা মজলিসে শুরার অধিবেশন দুই বছরের সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়।
পরে ২০২৫/২৬ সেশনের নতুন কমিটির ঘোষণা করার জন্য সকল সদস্যদের ভিন্ন ভিন্ন ভাবে মতামত গ্রহণ করা হয়। এরপর মজলিসে শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মাওলানা মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি কেএম ইয়াসিন রাসেদসানী ও সেক্রেটারি শাহ্জামাল গাজী সোহাগ। পরে প্রধান অতিথি নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital