বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫২ পিএম
সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।
প্রধান শিক্ষক মোঃ মনিরুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ আক্তারুজ্জামান ও রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংক লিঃ এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহবুব-ই রাব্বানী (লেলিন)। আরো বক্তব্য রাখেন, শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য মাহবুবুল হক, অভিভাবক সদস্য মোঃ নকিব উদ্দিন, আবু তাহের সুমন সহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, উন্নত দেশ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সেই জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী ও ধনাঢ্য ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকতে হবে।
তিনি আরও বলেন, উন্নত দেশ গঠনে আরো প্রয়োজন মেধাবী শিক্ষার্থী তৈরি করা। মেধাবী শিক্ষার্থীরাই পারবে বাংলাদেশকে উন্নত দেশের শিখড়ে নিয়ে যেতে। তাই লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা করতে হবে। আড্ডা থেকে দুরে থেকে লেখাপড়ার করার পর বাকি সময়টা খেলাধুলা করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।