বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের শ্রেষ্ঠ ওসি মতলব উত্তরের রবিউল হক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৯ পিএম
চাঁদপুরের শ্রেষ্ঠ ওসি মতলব উত্তরের রবিউল হক

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মাসিক কল্যান সভায় জানুয়ারি মাস আইন শৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলা, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জোলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হকের হাতে সন্মাননা স্মারক তুলেদেন।

এসময় জেলার উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত জানুয়ারি মাসে জেলার সর্বোচ্চ আইনশৃখলা রক্ষায়, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিত অবদান রাখার স্বীকৃতি স্থাবরূপ থানার অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

Model Hospital

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক জানান, মতলব উত্তর থানার আইনশৃখলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাক সহযোগিতা করেছে। জেলার অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত উপজেলা এটি।

তিনি মতলব উত্তর থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যত এই ধারা অব্যাহত রাখতে সকলর সহযাগিতা এবং সকলের দোয়া কামনা করছি।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।