শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে তিন ব্রিকস ফিল্ডকে ৬ লাখ টাকা জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৩ পিএম
মতলবে তিন ব্রিকস ফিল্ডকে ৬ লাখ টাকা জরিমানা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৩টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। যৌথ এই অভিযানে ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করে এই ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বাইশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

জানা যায়, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ (সংশোধিত) ২০১৯-এর ৫ (১) ও ৫ (২) লংঘন করে ইটভাটা পরিচালনা করায় ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
ইটভাটাগুলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স সহযোগিতা করেন।
জরিমানা আদায় করে বন্ধ করে দেয়া ইটভাটাগুলো হলো- মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর এলাকার মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস, মেসার্স শাহপরান ব্রিকস ও মেসার্স সিএসবি ব্রিকস। সবগুলো ইটভাটা মালিককেই ২ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় এ তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।
অবৈধভাবে পরিচালিত ইটভাটাসমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital