শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোবারক, সেক্রেটারী জাহাঙ্গীর, সাংগঠনিক জহির নির্বাচিত

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ পিএম
শাহমাহমুদপুর ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোবারক, সেক্রেটারী জাহাঙ্গীর, সাংগঠনিক জহির নির্বাচিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃসংস্কারকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে ওয়ার্ডের লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে এই মতবিনিময় সভা ও কমিটি পুনঃসংস্কার করণ সম্পন্ন হয়।
উক্ত ওয়ার্ডে বিএনপির সভাপতি হিসেবে মোঃ মোবারক হোসেন গাজী, সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর হাজী পূণরায় ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জহির গাজী নির্বাচিত হয়েছেন।
এর আগে উক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন গাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জসিম উদ্দিন (মেহেদী হাসান)।
উক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি গাজী নুর আলম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মানিক, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, আবু তাহের খোকা, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা হানিফ মাহমুদ। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যসহ দলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল করতে পূণরায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অর্পিত দায়িত্ব পালনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সদস্য মানিক পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital