বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫১ পিএম
চাঁদপুরে অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার

চাঁদপুরে এলজি গান, ৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও একটি মিনি ট্রাকসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে ডাকাতদের আটক করে চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। এ নিয়ে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

আটকৃত ডাকাতরা হলেন, বেলাল হোসেন (৩৮), মো. সুজন (২৯), লিটন (২৫), আ. হালিম রকি (২৩) ও মামুন (৩৮)। এদের সবার বাড়ি নোয়াখালী ও লক্ষীপুর জেলায়।

প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শহরের ওয়ারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Model Hospital
চাঁদপুরে এলজি গান, ৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও একটি মিনি ট্রাকসহ ৫ ডাকাত আটক সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

এ সময় ৫ ব্যাক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান এ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দুটি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লট যার নম্বর (১২-৫৭৫৬), তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।

তিনি জানান, চাঁদপুরে ইতিপূর্বে যে সব ঘটনা ঘটেছে, সেই বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ডাকাতির মামলা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।