বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের কালু এবার গাঁজাসহ আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৩ পিএম
চাঁদপুরের কালু এবার গাঁজাসহ আটক
চাঁদপুরে শহরে নিষেধাজ্ঞা সময়ে জাটকা ইলিশ পাচারকারী মোঃ কালু খান(৫৫) এবার গাঁজাসহ আটক হয়েছেন।
১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এ আটকের তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোঃ কালু খান হচ্ছেন চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলী গ্রামের মৃত পগাহরা খাঁ ও মৃত ফিরোজা বেগমের ছেলে।
স্থানীয়রা জানান, কালুর এক সময় নারীর প্রতি আশক্তি ছিলো। সে বিয়ে করেছে ৭/৮টি। এক সময়ে নারীর আশক্তিতে টাকা আয়ের পথ হিসেবে জাটকা পাচারে জড়িয়ে যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ে জেলও খাটে কয়েক মাস। এরপরও নিষেধাজ্ঞা সময়ে জাটকা পাচার তার বন্ধ হয়নি। সবশেষ সে মাদক কেনাবেচায় জড়িয়ে পড়ে। ধূর্ত এই মাদক বিক্রেতা কালু এবারই প্রথম মাদকসহ আটক হলেন। মাদক কেনাবেচা করে সে অল্প দিনেই ফুলে ফেঁপে উঠছিলেন।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন,আমরা কালুকে তার বাসা হতে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করি। এরপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ১টি নিয়মিত মামলা দায়ের করি। যার বাদী হচ্ছেন আমাদের পরিদর্শক মোঃ আহসান হাবিব।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital