বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নিখোঁজের ৮দিন পর বৃদ্ধার অ র্ধ গলি ত ম র দে হ উদ্ধার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫০ পিএম
মতলব উত্তরে নিখোঁজের ৮দিন পর বৃদ্ধার অ র্ধ গলি ত ম র দে হ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী বিল থেকে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।
 বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় স্থানীয় সুত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায় মতলব উত্তর থানা পুলিশ।
তিনি উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড তালতলী গ্রামের মৃত আ. রহমান ঢালীর স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভিকটিম প্রায় ৮/১০ বছর যাবত মানসিক রোগে ভুগতেছিল। গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যার পর বৃদ্ধা মহিলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ভিকটিমের পরিবার এলাকায় মাইকিং সহ সোশ্যাল মিডিয়ায় ভিকটিমের সন্ধানে ব্যাপক প্রচার প্রচারণা করে।
অদ্য স্থানীয় একজন কৃষক ভিকটিমের অর্ধগলিত লাশ তার নিজ বাড়ি হতে প্রায়ই ০১ কিলোমিটার দূরে তালতলি বিলে দেখে ভিকটিমের পরিবার কে সংবাদ দেয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital