বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩০ পিএম
নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় প্রেসক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ আরিফ বিল্লাহ (দৈনিক চাঁদপুর কন্ঠ) এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোজাম্মেল প্রধান হাসিব (দৈনিক মানবকন্ঠ)।

এর আগে নারায়ণপুর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সভাপতি এম. রেজোয়ান বাদলের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লোকমান হোসেন হাবিব, ডা. ওমর ফারুক শাহীন, প্রেসক্লাব সদস্য মুহাম্মদ আরিফ বিল্লাহ, আরিফুল ইসলাম শান্ত, মোজাম্মেল প্রধান হাসিব।

Model Hospital

সাধারণ সভায় বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের প্রস্তাবে এবং উপস্থিত সকল সদস্যের সমর্থনে ডা. ওমর ফারুক শাহীন ও মো. হাসান বেপারিকে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদে মনোনীত করা হয়।

পরে উপস্থিত সকল সদস্যের মতামতের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করেন বিদায়ী সাধারণ সম্পাদক।

এসময় উপস্থিত সকল সদস্য সমর্থন জানালে সাধারণ সভায় ২০২৫ সালের কমিটি অনুমোদন করা হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital