শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন, সম্পাদক রোটা. উজ্জ্বল হোসাইন

বসুন্ধরা শুভ সংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১০ পিএম
বসুন্ধরা শুভ সংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালেরকণ্ঠের জ্যেষ্ঠ সহ সম্পাদক জাকারিয়া জামানের স্বাক্ষরে আগামী ১ বছরের জন্যে এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে উপদেষ্টা করা হয় বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, ব্যবসায়ী মো. সেলিম খান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, ব্যাংকার লায়ন গোলাম হোসেন টিটু, ব্যবসায়ী রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, রোটা. আলমগীর আলম জুয়েল, রোটা. ইবনে আজম সাব্বির এবং লায়ন আরমান চৌধুরী রবিনকে সভাপতি ও রোটা. উজ্জ্বল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, অ্যাড. বদরুল আলম চৌধুরী, হুমায়ুন পাটওয়ারী, নুরুন্নাহার মুন্নী, সাখাওয়াত হোসেন, ভিভিয়ান ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, আয়েশা আক্তার রূপা, মুহাম্মদ জসীম উদ্দীন, মনির হোসেন, জাহিদ হাসান রিপন, রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক প্রণয় মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ ইমরান হোসেন, সুলতান আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক অংগন চক্রবর্তী, নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার,  ইভেন্ট সম্পাদক পাভেল রহমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক বাদশা ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক সুমাইয়া দিদার, ক্রীড়া সম্পাদক রানা দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব খান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক    প্রণব দাস রণি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহ আমানত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক রাকিব হোসেন, কার্যকরী সদস্য শিল্পী সেন, রেদওয়ান আরেফিন সিয়াম, কাজী সাকিল আহমেদ, কামাল গাজী, রন্টি পোদ্দার প্রমুখ।

Model Hospital

এদিকে, বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি বছরজুড়ে বেশকিছু সামাজিক কার্যক্রম হাতে নেবে।

এজন্য দ্রুত সময়ের মধ্যে একটি সভা ডেকে সেই কর্মপরিকল্পনা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital