শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাসপাতাল ক্লিনিকে পরিদর্শন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২১ পিএম
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাসপাতাল ক্লিনিকে পরিদর্শন

চাঁদপুরের হাসপাতাল ও ক্লিনিকে মাদকদ্রব্য ব্যবহার লাইসেন্স সংক্রান্ত বিষয় পরিদর্শন করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

চাঁদপুরের হাসপাতাল ও ক্লিনিকে মাদকদ্রব্য ব্যবহার লাইসেন্স প্রদানের জন্য পরিদর্শন কার্যক্রম শুরু করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) শহরের স্টেডিয়াম রোডস্থ আলোক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

এ সময় তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার, রোগীদের কেবিলসহ যাবতীয় বিষয় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে হাসপাতাল ও ক্লিনিকে অপারেশন কাজে পেথিডিন ও মরফিন কিংবা উহার বিকল্প নেলবান ইনজেকশনের ভূমিকা অপরিসীম থাকায় এদেরকে জীবন রক্ষাকারী ঔষধ বলা হয়ে থাকে।

Model Hospital

এছাড়াও ব্যথানাশক ও-মরফিন, ট্যাপেন্টাডল জাতীয় ট্যাবলেট রয়েছে। এগুলোর প্রত্যেকটি ডেঞ্জারাস ড্রাগস। কারণ এগুলোর অপব্যবহার করে উল্লেখযোগ্য সংখ্যক মাদকসেবীরা। যা প্রতিরোধ করা খুবই জরুরী। এ লক্ষ্যে অপব্যবহার রোধকল্পে এবং অপারেশনের মান ধরে রাখতে রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার হাসপাতাল ক্লিনিকে মাদকদ্রব্য ব্যবহার সংক্রান্ত লাইসেন্স বাধ্যতামূলক করেছে।

তিনি আরও বলেন, কোন হাসপাতাল চালু করার পূর্বশর্ত হলো হাসপাতাল কর্তৃপক্ষ মাদকদ্রব্য ব্যবহারের লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কিনা তা নিশ্চিত হওয়া এবং চলমান হাসপাতালের ক্লিনিক লাইসেন্স নবায়নের শর্ত হচ্ছে কর্তৃপক্ষ মাদকদ্রব্য ব্যবহারের লাইসেন্স নবায়ন করেছে কিনা তা নিশ্চিত হওয়া। আমাদের কাছে আবেদন করার পর আমরা সরেজমিনে তদন্ত করি।

এরপর যদি কারও কাগজের ঘাটতি হয়, আমরা চিঠি দিই। তারা কাগজপত্র সঠিকভাবে দেওয়ার পর আমরা তা চট্টগ্রাম পাঠাই। সেখান থেকে ঢাকায় পাঠালে ছাড়পত্র অনুমোদন করে পাঠানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital