শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজী আকরাম আলী একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হবে : শাহনাজ শারমিন জালাল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৭ পিএম
শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হবে : শাহনাজ শারমিন জালাল
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাজী আকরাম আলী একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আস্থা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রেসিডেন্ট শাহনাজ শারমিন জালাল।
প্রধান অতিথির বক্তব্যে শাহানাজ শারমিন জালাল বলেন, শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে শিশুদের আগামী বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে।
তিনি আরো বলেন, শুধু খেলাধুলাই নয়, লেখাপড়া ও ফলাফলের দিক দিয়েও যাতে ভাল পারফরমেন্স হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা যদি মানবিক মানুষ হয়ে উঠতে পারে তাহলে তারাই আগামী দিনে দেশের হাল ধরতে পারবে। তাই সকল শিক্ষক ও অভিভাবকগণ শিক্ষার বিষয়ে সচেতন থাকবেন।
হাজী আকরাম আলী একাডেমির প্রতিষ্ঠাতা ড. মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নানেরর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী উপজেলা  শিক্ষা অফিসার মোহাম্মদ আহসানুজ্জামান, মোহাম্মদ আবু হানিফ মিয়া, সৌদি প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশীদ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital